সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:০৪ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে এসব হামলা: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যেই জাতীয় দৈনিকসহ বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের নতুন সংস্করণের অংশ হিসেবেই এসব হামলা […]

জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে এসব হামলা: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যেই জাতীয় দৈনিকসহ বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের নতুন সংস্করণের অংশ হিসেবেই এসব হামলা পরিচালিত হচ্ছে। চট্টগ্রামে এক হিন্দু যুবককে হত্যার ঘটনা, জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবীরকে প্রকাশ্যে অপমান এবং শুক্রবার উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ—সবকিছুই একটি গভীর ও সুপরিকল্পিত ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।

তিনি অভিযোগ করেন, দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যার ফলে জনগণের ভোটাধিকার আবারও হুমকির মুখে পড়তে পারে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং সুষ্ঠু পরিবেশ নষ্ট করতেই এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

সারাদেশে চলমান সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা এখন পর্যন্ত সন্তোষজনক নয়। জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ