সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:০১ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫

জাতীয় নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন। তিনি জানান, অ্যাটর্নি জেনারেল ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তা শিগগিরই রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। এর আগে গত ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রকাশ্যে […]

জাতীয় নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র জমা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন। তিনি জানান, অ্যাটর্নি জেনারেল ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তা শিগগিরই রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

এর আগে গত ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান। সে লক্ষ্যেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন বলেন, নির্বাচনে অংশগ্রহণের সাংবিধানিক ও আইনগত বাধ্যবাধকতা পূরণ করতেই তিনি পদত্যাগ করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামানকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়।

এর আগে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ