সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৫:১০ অপরাহ্ন, ৮ ফেব্রুয়ারি ২০২৬

জাপানের আগাম নির্বাচনে বড় জয় পেতে যাচ্ছে প্রধানমন্ত্রী তাকাইচির জোট

জাপানে অনুষ্ঠিত আগাম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে, বর্তমানে চলছে ভোট গণনা। এরই মধ্যে বুথফেরত জরিপের ফলাফলে স্পষ্ট ইঙ্গিত মিলেছে—দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন রক্ষণশীল জোট বিপুল ব্যবধানে জয় পেতে যাচ্ছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে পরিচালিত জরিপ অনুযায়ী, তাকাইচির দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং তাদের জোটসঙ্গী জাপান ইনোভেশন পার্টি পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে […]

জাপানের আগাম নির্বাচনে বড় জয় পেতে যাচ্ছে প্রধানমন্ত্রী তাকাইচির জোট

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জাপানে অনুষ্ঠিত আগাম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে, বর্তমানে চলছে ভোট গণনা। এরই মধ্যে বুথফেরত জরিপের ফলাফলে স্পষ্ট ইঙ্গিত মিলেছে—দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন রক্ষণশীল জোট বিপুল ব্যবধানে জয় পেতে যাচ্ছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে পরিচালিত জরিপ অনুযায়ী, তাকাইচির দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং তাদের জোটসঙ্গী জাপান ইনোভেশন পার্টি পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে আনুমানিক ৩৬৬টি আসন অর্জন করতে পারে।

ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টার মধ্যেই দেখা যায়, এককভাবে এলডিপিই সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৩৩টি আসনের সীমা অতিক্রম করেছে। দলটি এককভাবে প্রায় ৩২৮টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা তাদের ইতিহাসে অন্যতম সেরা ফলাফল হতে যাচ্ছে।

৬৪ বছর বয়সী সানায়ে তাকাইচি গত বছরের অক্টোবরে দলীয় নেতৃত্ব লাভের পর জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন, যদি তার দল এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়, তবে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন।

প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানো, অভিবাসন নীতি কঠোর করা এবং বেশ কিছু উচ্চাভিলাষী সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নতুন করে জনগণের ম্যান্ডেট নিতে এই আগাম নির্বাচনের ডাক দিয়েছিলেন তাকাইচি।

এর আগে দুর্নীতি সংক্রান্ত কেলেঙ্কারি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে এলডিপি দীর্ঘদিনের জোটসঙ্গীদের সমর্থন হারায় এবং সংসদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ব্যর্থ হয়। তবে তাকাইচির নেতৃত্বে অনুষ্ঠিত এই আগাম নির্বাচনে দলটির ঘুরে দাঁড়ানোর স্পষ্ট ইঙ্গিত মিলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ