সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
২:১৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতের নতুন কর্মপরিষদে অন্তর্ভুক্ত হলেন শিশির মনির

জামায়াতে ইসলামীর ২০২৬–২০২৮ কার্যকালের জন্য গঠিত নতুন কেন্দ্রীয় কর্মপরিষদে স্থান পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার ভার্চুয়াল অধিবেশনে গত শুক্রবার ৮৮ সদস্যের এই কর্মপরিষদ চূড়ান্ত করা হয়। নতুন কর্মপরিষদে দেশের বিভিন্ন অঞ্চল ও পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এতে শিশির মনিরের পাশাপাশি আরও যারা স্থান […]

জামায়াতের নতুন কর্মপরিষদে অন্তর্ভুক্ত হলেন শিশির মনির

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

জামায়াতে ইসলামীর ২০২৬–২০২৮ কার্যকালের জন্য গঠিত নতুন কেন্দ্রীয় কর্মপরিষদে স্থান পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার ভার্চুয়াল অধিবেশনে গত শুক্রবার ৮৮ সদস্যের এই কর্মপরিষদ চূড়ান্ত করা হয়।

নতুন কর্মপরিষদে দেশের বিভিন্ন অঞ্চল ও পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এতে শিশির মনিরের পাশাপাশি আরও যারা স্থান পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন— মাহফুজুর রহমান (খুলনা), মাওলানা এ টি এম আজম খান, অধ্যাপক জামাল উদ্দিন, আব্দুস সবুর ফকির, অধ্যাপক আবু তালেব মণ্ডল, অধ্যাপক নজরুল ইসলাম (পাবনা), ড. আলমগীর বিশ্বাস, দেলাওয়ার হোসাইন, অ্যাডভোকেট আতিকুর রহমান, মাহফুজুর রহমান (ঢাকা), জাহিদুর রহমান, আবিদুর রহমান সোহেলসহ আরও অনেকে।

জামায়াতের নেতারা জানিয়েছেন, নতুন এই কর্মপরিষদ আগামী দুই বছরে দলীয় কার্যক্রম পরিচালনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, রাজনৈতিক কৌশল নির্ধারণ এবং গণতান্ত্রিক আন্দোলন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভিন্ন পেশাজীবী, শিক্ষাবিদ ও রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্তির মাধ্যমে দলটি সাংগঠনিকভাবে আরও গতিশীল হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ