সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৪:০৫ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতি ও সেনা কর্মকর্তাসহ ৬৫০ জন

বিএনপি নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, সাবেক সামরিক ও পুলিশ কর্মকর্তা, আইনজীবী, ব্যবসায়ী এবং আলেমসহ বিভিন্ন পেশার ৬৫০ জন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক দাওয়াতি সমাবেশে তাদের জামায়াতে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে […]

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতি ও সেনা কর্মকর্তাসহ ৬৫০ জন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

বিএনপি নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, সাবেক সামরিক ও পুলিশ কর্মকর্তা, আইনজীবী, ব্যবসায়ী এবং আলেমসহ বিভিন্ন পেশার ৬৫০ জন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক দাওয়াতি সমাবেশে তাদের জামায়াতে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে নবযোগদানকারীদের ফুল ও ইসলামিক বই উপহার দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মাসব্যাপী দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত এই সমাবেশের আয়োজন করে।

যোগ দিলেন সাবেক বিচারপতি ও আইনজীবী

জামায়াতে যোগ দেওয়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. এএসএম খালেকুজ্জামান।

এ ছাড়া সাবেক সেনা কর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, বাংলাদেশ পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক এবং জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদও এদিন জামায়াতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারাও তালিকায়

নবযোগদানকারীদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে রয়েছেন আবুল আয়েশ খান, মো. ফিরোজ আলম খান, সিনহা এ খালিদ, হাজী শাহ আলম, আবদুর রাজ্জাক সোহাগ ও ডা. হুমায়ন কবির। এ ছাড়া ৩২ নম্বর ওয়ার্ডের সমাজসেবক মোছলেহ উদ্দিন আহমেদও জামায়াতে যোগ দিয়েছেন।

রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন বংশাল থানা বিএনপির ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার, ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা হাজী আলতাব হোসেন, ২ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মুশফিকুর রহমান বাবু এবং ৩৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাবেদ ওমর।

আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বদের অংশগ্রহণ

জামায়াতে যোগ দেওয়া ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, গেন্ডারিয়া লাল খাঁ সিটি মসজিদের সেক্রেটারি নেয়ামত উল্লাহ কোল্লল, কওমি আলেম মুফতি আবুল কালাম আজাদ মাদানী, মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আব্দুর রহমান আল হাবিবী, মাওলানা মো. জসিম উদ্দিন (রসুলপুরী) এবং মাওলানা হাসান জামিলসহ অনেকে।

জামায়াত নেতাদের বক্তব্য

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির ও সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

সমাবেশে নবযোগদানকারী ও জামায়াত নেতাদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট ড. এ এস এম খালেকুজ্জামান, সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, মুফতি আবুল কালাম আজাদ মাদানী, ব্যবসায়ী আবুল আয়েশ খান এবং বিএনপি নেতা ইয়াকুব সরকার।

এ ছাড়া বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ