সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৬:১৬ অপরাহ্ন, ৪ ফেব্রুয়ারি ২০২৬

জাহানারার দুই অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি: বিসিবি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত অভিযোগের বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশ হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, তদন্তে বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বিসিবির তথ্যমতে, জাহানারা আলমের আনা চারটি নির্দিষ্ট অভিযোগের […]

জাহানারার দুই অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি: বিসিবি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত অভিযোগের বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশ হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, তদন্তে বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

বিসিবির তথ্যমতে, জাহানারা আলমের আনা চারটি নির্দিষ্ট অভিযোগের মধ্যে দুটি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ মেলেনি। তবে বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে মঞ্জুরুল ইসলামের আচরণকে প্রাথমিকভাবে অসদাচরণ হিসেবে চিহ্নিত করেছে তদন্ত কমিটি।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা আলম মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানিসহ একাধিক অভিযোগ উত্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে ৯ নভেম্বর বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বিসিবি।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ড. নাঈমা হক, ব্যারিস্টার মুহাম্মদ মোস্তাফিজুর রহমান খান, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির পরিচালক ও নারী ক্রিকেট উইংয়ের প্রধান রুবাবা দৌলা। চলতি বছরের ২ ফেব্রুয়ারি তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিবেদন বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে হস্তান্তর করে।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্তে উঠে এসেছে—মঞ্জুরুল ইসলামের কিছু আচরণ পেশাগত শিষ্টাচার ও দায়িত্বের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তার কয়েকটি কার্যক্রম সুপ্রিম কোর্টের প্রযোজ্য নির্দেশিকার আলোকে অসদাচরণ ও হয়রানির সংজ্ঞার মধ্যেও পড়ে।

তবে বিসিবি জানায়, মঞ্জুরুল ইসলামের সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ ইতোমধ্যে গত বছরের ৩০ জুন শেষ হয়ে গেছে।

এ বিষয়ে বিসিবি আরও জানিয়েছে, হয়রানি ও অসদাচরণের বিরুদ্ধে বোর্ডের ‘শূন্য সহনশীলতা’ নীতির আলোকে আইনগত পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী করা হয়েছে।

এ লক্ষ্যে হাইকোর্টের ২০০৯ সালের নির্দেশনা অনুসরণ করে বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারপারসন রুবাবা দৌলাকে প্রধান করে একটি স্থায়ী অভিযোগ কমিটিও গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ