সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

তথ্যপ্রযুক্তি
২:২৪ পিএম, ২৭ এপ্রিল ২০২৬

জিমেইলে যুক্ত হচ্ছে নতুন এআই সুবিধা

প্রযুক্তি প্রতিষ্ঠান Google তাদের জনপ্রিয় ‘এআই ওভারভিউ’ সুবিধা এবার ই-মেইল সেবায় যুক্ত করার পরিকল্পনা করেছে। সার্চ প্ল্যাটফর্মে এই ফিচার চালুর পর ইতিবাচক সাড়া পাওয়ায় এবার Gmail-এও এটি চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। গুগল জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির ফলে অনলাইনে তথ্য খোঁজার ধরণ বদলে যাচ্ছে। নতুন এই ফিচার চালু হলে ব্যবহারকারীর ইনবক্সে থাকা ই-মেইলগুলোর গুরুত্বপূর্ণ তথ্য […]

জিমেইলে যুক্ত হচ্ছে নতুন এআই সুবিধা

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

প্রযুক্তি প্রতিষ্ঠান Google তাদের জনপ্রিয় ‘এআই ওভারভিউ’ সুবিধা এবার ই-মেইল সেবায় যুক্ত করার পরিকল্পনা করেছে। সার্চ প্ল্যাটফর্মে এই ফিচার চালুর পর ইতিবাচক সাড়া পাওয়ায় এবার Gmail-এও এটি চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

গুগল জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির ফলে অনলাইনে তথ্য খোঁজার ধরণ বদলে যাচ্ছে। নতুন এই ফিচার চালু হলে ব্যবহারকারীর ইনবক্সে থাকা ই-মেইলগুলোর গুরুত্বপূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংক্ষেপ আকারে তুলে ধরবে এআই। ফলে অপ্রয়োজনীয় ই-মেইলের ভিড়েও গুরুত্বপূর্ণ বার্তাগুলো সহজে শনাক্ত করা যাবে এবং দ্রুত প্রয়োজনীয় তথ্য জানা সম্ভব হবে।

এছাড়া, জিমেইলের সার্চ অপশনেও যুক্ত হচ্ছে আরও উন্নত সুবিধা। ব্যবহারকারীরা প্রশ্ন আকারে কিছু জানতে চাইলে এআই তা বুঝে ইনবক্সের বিভিন্ন ই-মেইল ও কথোপকথন থেকে তথ্য সংগ্রহ করে একটি সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক উত্তর তৈরি করবে। এতে সার্চ ফলাফল আরও কার্যকর ও ব্যবহারবান্ধব হবে বলে মনে করছে গুগল।

প্রাথমিকভাবে এই সুবিধা Google Workspace ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। তবে এটি ব্যবহার করতে হলে আগে থেকেই Gemini for Workspace-সহ গুগল ওয়ার্কপ্লেসের স্মার্ট ফিচারগুলো সক্রিয় রাখতে হবে।

নতুন এই উদ্যোগের মাধ্যমে ই-মেইল ব্যবস্থাপনাকে আরও সহজ, দ্রুত এবং বুদ্ধিমত্তাসম্পন্ন করে তোলার লক্ষ্য নিয়েছে গুগল।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ