জুলাই সনদ এবং অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিএনপি সরকারের পথচলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। প্রসঙ্গত, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন সারজিস আলম। তার এই […]
জুলাই সনদ এবং অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিএনপি সরকারের পথচলা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
প্রসঙ্গত, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন সারজিস আলম।
তার এই মন্তব্যের পেছনে মূল কারণ ছিল সংসদ ভবনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আগমুহূর্তে দলের পক্ষ থেকে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত। এ বিষয়ে সংসদে দলীয় এমপিদের উদ্দেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শপথ গ্রহণের আগে তিনি সাদা ও নীল রঙের দুটি ফরম দেখিয়ে বলেন, বিএনপির কোনো সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি এবং বর্তমানে সংবিধানেও এমন কোনো পরিষদের বিধান নেই। তার মতে, গণভোটের মাধ্যমে যদি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়, তবে সেটি আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন, সে সংক্রান্ত বিধানও স্পষ্টভাবে সংযোজন করতে হবে।
তিনি আরও বলেন, এ ধরনের ফরম সংবিধানের তৃতীয় তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে এবং তা সাংবিধানিকভাবে সংসদে অনুমোদিত হওয়ার পরই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের বিধান কার্যকর করা সম্ভব।
দলীয় এমপিদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এতদিন সংবিধান মেনেই চলেছি এবং ভবিষ্যতেও সেই পথেই চলতে চাই।’ তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের নির্দেশে ও তার উপস্থিতিতেই দলের এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।