সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
৫:৫৭ পিএম, ৫ আগস্ট ২০২৬

জুলাইয়ে বাংলা কিউআরে লেনদেন ছাড়াল ১,২৫০ কোটি টাকা, দ্রুত বাড়ছে ক্যাশলেস পেমেন্ট

দেশে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন ব্যবস্থার প্রসারে চালু হওয়া বাংলা কিউআর (Bangla QR) প্ল্যাটফর্মে চলতি বছরের জুলাই মাসে লেনদেন নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসেই বাংলা কিউআরের মাধ্যমে ১ হাজার ২৫০ কোটির বেশি টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাই মাসে প্রতিদিন গড়ে ৪০ কোটি ৩২ লাখ টাকার […]

জুলাইয়ে বাংলা কিউআরে লেনদেন ছাড়াল ১,২৫০ কোটি টাকা, দ্রুত বাড়ছে ক্যাশলেস পেমেন্ট

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দেশে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন ব্যবস্থার প্রসারে চালু হওয়া বাংলা কিউআর (Bangla QR) প্ল্যাটফর্মে চলতি বছরের জুলাই মাসে লেনদেন নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসেই বাংলা কিউআরের মাধ্যমে ১ হাজার ২৫০ কোটির বেশি টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাই মাসে প্রতিদিন গড়ে ৪০ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে এই প্ল্যাটফর্মে। বছরের শুরুতে যেখানে জানুয়ারিতে মোট লেনদেন ছিল মাত্র ২১২ কোটি টাকা, সেখানে মাত্র সাত মাসের ব্যবধানে তা প্রায় ছয় গুণ বৃদ্ধি পেয়েছে। জুনে লেনদেন হয়েছিল ৮৪৫ কোটি টাকা, মে মাসে ৪৭৯ কোটি, এপ্রিলে ১৯৯ কোটি, মার্চে ২২৯ কোটি এবং ফেব্রুয়ারিতে ২১৮ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বর্তমানে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) মিলিয়ে ৩৭টি প্রতিষ্ঠান বাংলা কিউআর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে। একই সঙ্গে এই প্ল্যাটফর্মে নিবন্ধিত মার্চেন্টের সংখ্যাও দ্রুত বাড়ছে। ১ আগস্ট পর্যন্ত নিবন্ধিত মার্চেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ২৫ হাজার ১৩৩টি, যা মাত্র এক সপ্তাহ আগেও ছিল ২২ লাখ ৫৫ হাজার ৫৪১টি। অর্থাৎ এক সপ্তাহেই নতুন করে যুক্ত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫৯২ জন মার্চেন্ট।

১ জুলাই থেকে দেশের সব ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানের কিউআরভিত্তিক মার্চেন্ট পেমেন্ট বাংলা কিউআরের আওতায় আনা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে এখন একজন গ্রাহক একটি মাত্র কিউআর কোড স্ক্যান করেই অংশগ্রহণকারী যেকোনো ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট ব্যবহার করে মূল্য পরিশোধ করতে পারছেন। এতে ব্যবসায়ী ও গ্রাহক—উভয়ের জন্যই লেনদেন আরও সহজ ও আন্তঃসংযোগযোগ্য হয়েছে।

এদিকে নিবন্ধিত মার্চেন্ট সংখ্যার দিক থেকে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ

সূত্র: বাংলাদেশ ব্যাংক

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ