জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন নিয়ে বিএনপি ছলচাতুরি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, সরকার এখনো বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান নেয়নি। তার ভাষায়, সরকার একটি […]
ছবি: সংগৃহীত
জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন নিয়ে বিএনপি ছলচাতুরি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, সরকার এখনো বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান নেয়নি। তার ভাষায়, সরকার একটি ধোঁয়াশার মধ্যে রয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও তা কবে, কীভাবে এবং কত দিনের মধ্যে হবে, সে বিষয়ে পরিষ্কার কিছু জানানো হয়নি।
তিনি আরও বলেন, দেশে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে এবং এ পরিস্থিতি থেকে বের হয়ে আসার দায়িত্ব সরকারকেই নিতে হবে। এনসিপি নিজেদের অবস্থান থেকে সেই সংকট সমাধানে কাজ করছে বলেও জানান তিনি।
আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা চলবে, পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচিও অব্যাহত থাকবে। তবে সরকার যদি ইতিবাচক সাড়া না দেয়, তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
প্রাতিষ্ঠানিক সংস্কার না হওয়ায় জনগণ এখনো তার সুফল পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি, মানবাধিকার পরিস্থিতিতেও কাঙ্ক্ষিত উন্নতি ঘটেনি। রাজনৈতিক অঙ্গনেও এখনো অবিশ্বাস ও অনিশ্চয়তা রয়ে গেছে।