জুলাই জাতীয় সনদ ও গণভোট নিয়ে কোনো ধরনের আইনি চ্যালেঞ্জ এলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি শিশির মনির। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে শিশির মনির বলেন, ‘জুলাই জাতীয় সনদ ও গণভোটকে চ্যালেঞ্জ করে […]
ছবি: সংগৃহীত
জুলাই জাতীয় সনদ ও গণভোট নিয়ে কোনো ধরনের আইনি চ্যালেঞ্জ এলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি শিশির মনির।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে শিশির মনির বলেন, ‘জুলাই জাতীয় সনদ ও গণভোটকে চ্যালেঞ্জ করে যে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হলে, আইনজীবী বন্ধুদের সঙ্গে নিয়ে আমরা দক্ষতার সঙ্গে আদালতে তার মোকাবেলা করব, ইনশাআল্লাহ। এ বিষয়ে কাউকে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।’
তিনি আরও বলেন, জাতীয় স্বার্থ ও গণরায়ের পক্ষে অবস্থান ধরে রাখতে আইনি লড়াই অব্যাহত থাকবে।