সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
৩:৩০ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৬

জুলাই হত্যাকাণ্ড: নতুন বছরে ৬ মামলায় ৯৯ আসামির বিরুদ্ধে অভিযোগ

জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন বছরে ছয়টি মামলায় মোট ৯৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। দীর্ঘ তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদন যাচাই-বাছাই করে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এসব অভিযোগ দাখিল করা হয়। প্রসিকিউশন সূত্র জানায়, জানুয়ারিতে চার মামলায় ৮৮ জন এবং ফেব্রুয়ারিতে দুই মামলায় ১১ জনের বিরুদ্ধে […]

জুলাই হত্যাকাণ্ড: নতুন বছরে ৬ মামলায় ৯৯ আসামির বিরুদ্ধে অভিযোগ

ছবি - সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন বছরে ছয়টি মামলায় মোট ৯৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। দীর্ঘ তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদন যাচাই-বাছাই করে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এসব অভিযোগ দাখিল করা হয়।

প্রসিকিউশন সূত্র জানায়, জানুয়ারিতে চার মামলায় ৮৮ জন এবং ফেব্রুয়ারিতে দুই মামলায় ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর বাইরে চারটি মামলায় সজীব ওয়াজেদ জয়, ওবায়দুল কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের বক্তব্য

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বলেন, জুলাই বিপ্লবের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালের কাজ শুরুতে মূলত তদন্তকেন্দ্রিক ছিল। দীর্ঘ সময় নিয়ে তদন্ত সম্পন্ন করায় এখন ধারাবাহিকভাবে অভিযোগ দাখিল ও বিচার কার্যক্রম এগোচ্ছে। তিনি জানান, প্রথমদিকে তদন্ত টিম নতুন হওয়ায় কিছুটা সময় লেগেছে, তবে বর্তমানে বিচার প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলছে।

যেসব মামলায় অভিযোগ দাখিল

ছয়টি মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেগুলো হলো—

উত্তরা হত্যাকাণ্ড: ২৬ আসামি

ফার্মগেট হত্যাকাণ্ড: ২২ আসামি

মোহাম্মদপুর হত্যাকাণ্ড: ২৮ আসামি

নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা: ১২ আসামি

ময়মনসিংহ গৌরীপুর: ৯ আসামি

মানবতাবিরোধী অপরাধে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন

বিচার শুরুর আদেশ পাওয়া ৪ মামলা

চার মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এসব মামলায় আসামিদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, আনিসুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সজীব ওয়াজেদ জয়, জুনায়েদ আহমেদ পলক এবং ওবায়দুল কাদেরসহ আরও অনেকে।

২৫ সেনা কর্মকর্তাসহ ৩২ জনের বিচার শুরু

আওয়ামী লীগের শাসনামলে গুম ও জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় তিনটি মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তাসহ মোট ৩২ জনের বিচার শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে আয়নাঘর গুমকাণ্ড, রামপুরা হত্যাকাণ্ড এবং র‍্যাবের টিএফআই সেলে নির্যাতনের মামলা।

পটভূমি

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। জুলাই মাসে শুরু হওয়া আন্দোলনে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের হামলায় দেড় হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ২৫ হাজার মানুষ আহত হন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ