সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৪:৪৫ অপরাহ্ন, ৮ ফেব্রুয়ারি ২০২৬

জোট সরকার গঠিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার আশ্বাস জামায়াত আমিরের

১১ দলীয় জোট ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার সকালে রাজধানীর বাড্ডায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা জানান। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, তরুণদের এখন থেকেই দেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। নাহিদ ইসলামকে প্রার্থী হিসেবে সামনে আনা হয়েছে […]

জোট সরকার গঠিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার আশ্বাস জামায়াত আমিরের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

১১ দলীয় জোট ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার সকালে রাজধানীর বাড্ডায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা জানান।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, তরুণদের এখন থেকেই দেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। নাহিদ ইসলামকে প্রার্থী হিসেবে সামনে আনা হয়েছে ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের প্রত্যয়ে। জনগণের রায়ে যদি জোট সরকার গঠিত হয়, তাহলে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবে দেখতে পাবেন সবাই। তিনি আরও বলেন, ভবিষ্যতের বাংলাদেশ পরিচালনায় নাহিদ ইসলামের মতো তরুণরাই নেতৃত্ব দেবে, আর অভিজ্ঞরা তাদের পাশে থেকে সহায়কের ভূমিকা পালন করবে। তাদের ওপর আস্থা রেখেই দেশ সঠিক পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল একদিকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কথা বললেও, বাস্তবে ঋণখেলাপিদের মনোনয়ন দিয়ে দ্বিচারিতা করছে। তাঁর ভাষায়, দুর্নীতিবাজদের আশ্রয় দিয়ে কখনোই দুর্নীতি দমন সম্ভব নয়। চাঁদাবাজ ও দুর্নীতিপরায়ণদের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারি জনগণ ব্যালটের মাধ্যমে কঠোর বার্তা দেবে বলেও তিনি মন্তব্য করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ