দেশে চলমান জ্বালানি তেলের সংকটের প্রেক্ষাপটে সরকার তেলের প্রধান ডিপোগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। মার্চ মাসে চলমান সংকটের কারণে দেশের বিভিন্ন জ্বালানি তেলের ডিপোতে ডিলারদের পক্ষ থেকে আকস্মিক ও বর্ধিত চাহিদি […]
ছবি: সংগৃহীত
দেশে চলমান জ্বালানি তেলের সংকটের প্রেক্ষাপটে সরকার তেলের প্রধান ডিপোগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (১১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
মার্চ মাসে চলমান সংকটের কারণে দেশের বিভিন্ন জ্বালানি তেলের ডিপোতে ডিলারদের পক্ষ থেকে আকস্মিক ও বর্ধিত চাহিদি দেখা দিয়েছে। এই চাহিদা পূরণে বিপণন কোম্পানিগুলো—পদ্মা অয়েল পিএলসি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেড—কঠিন পরিস্থিতির সম্মুখীন। ফলে প্রধান স্থাপনাগুলো ও ডিপোগুলোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রামের পতেঙ্গা তেলের ডিপোসহ গুরুত্বপূর্ণ জেলাগুলোতে সেনাবাহিনী মোতায়েনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগকে নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। মোতায়েনের স্থানগুলোর মধ্যে রয়েছে: খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশালের ডিপো।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে বিপণন কোম্পানিগুলোর স্থাপনার নিরাপত্তা রক্ষা করা জরুরি। জাতীয় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত রোধ এবং বিশৃঙ্খলা এড়াতে এ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।