টাইম ম্যাগাজিনের ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী Tarique Rahman। বুধবার প্রকাশিত এই মর্যাদাপূর্ণ তালিকায় তাকে ‘লিডারস’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।টাইমে প্রকাশিত প্রোফাইলে বলা হয়েছে, কয়েক মাস আগেও তিনি লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। কিন্তু ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিরোধী রাজনীতির একজন মুখ্য নেতা থেকে জাতীয় নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে […]
ছবি: সংগৃহীত
টাইম ম্যাগাজিনের ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী Tarique Rahman। বুধবার প্রকাশিত এই মর্যাদাপূর্ণ তালিকায় তাকে ‘লিডারস’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।
টাইমে প্রকাশিত প্রোফাইলে বলা হয়েছে, কয়েক মাস আগেও তিনি লন্ডনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। কিন্তু ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিরোধী রাজনীতির একজন মুখ্য নেতা থেকে জাতীয় নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। ১৭ বছর পর দেশে ফিরে ফেব্রুয়ারির নির্বাচনে বড় জয় তার সেই রাজনৈতিক যাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে যায়।
মুখবন্ধে আরও উল্লেখ করা হয়, দেশে ফেরার মাত্র পাঁচ দিন পর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী Khaleda Zia-র মৃত্যু তাকে ব্যক্তিগতভাবে গভীরভাবে নাড়া দিলেও, তিনি সেই শোককে দেশের ১৭ কোটির মানুষকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকারে রূপ দিতে চান। একই সঙ্গে উচ্চ মূল্যস্ফীতি, যুব বেকারত্ব এবং ভারতের সঙ্গে টানাপোড়েনপূর্ণ সম্পর্ক দ্রুত সমাধানের চ্যালেঞ্জ হিসেবেও তুলে ধরা হয়েছে।
টাইমের সম্পাদক Charlie Campbell লেখা এই প্রোফাইলে বলা হয়, অতীতের দুর্নীতির অভিযোগ আদালতে খারিজ হলেও তা তার রাজনৈতিক ‘হানিমুন পিরিয়ড’কে ছোট করতে পারে। তবুও তিনি জোর দিয়ে বলেছেন, “আমাদের একসঙ্গে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পায়।”