সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
১২:৪৭ পিএম, ২৩ নভেম্বর ২০২৫

টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, নেই তাসকিন

দি বাংলা ভয়েস ডেস্ক   ঃ  সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। শামিম ও তাসকিনের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন আহমেদ ও উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেলেন অঙ্কন। সাদা পোশাকের এই সিরিজ শেষে এবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। আসন্ন এই সিরিজের প্রথম দুই […]

টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, নেই তাসকিন
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক   ঃ  সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। শামিম ও তাসকিনের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন আহমেদ ও উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেলেন অঙ্কন।

সাদা পোশাকের এই সিরিজ শেষে এবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। আসন্ন এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ খেলা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। স্কোয়াডে নেই পেসার তাসকিন আহমেদ ও ব্যাটিং অলরাউন্ডার শামিম হোসেন।

শামিম ও তাসকিনের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন আহমেদ ও উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেলেন অঙ্কন।

আগামী ২৭ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর। আর সিরিজের শেষ ম্যাচ হবে ২ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়াম।

বাংলাদেশ স্কোয়াড-

লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ