সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

জাতীয়
৩:১৩ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬

‘টুঙ্গিপাড়া লিমিটেডে’ হয়ে গেছে আওয়ামী লীগ, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর কটাক্ষ

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ বলে কটাক্ষ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে।’ সাম্প্রতিক বিভিন্ন হামলার প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, […]

‘টুঙ্গিপাড়া লিমিটেডে’ হয়ে গেছে আওয়ামী লীগ, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর কটাক্ষ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ বলে কটাক্ষ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে।’

সাম্প্রতিক বিভিন্ন হামলার প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্দিষ্ট কিছু স্থানে গিয়ে থানায় হামলা চালাতে পারে। এ ছাড়া বিএনপির একজন সংসদ সদস্যের বাড়ি এবং দলটির সমর্থকদের দোকানপাটেও হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক আচরণের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এটাই তাদের চরিত্র। আগুন লাগানো তাদের স্বভাব, আগুন দিয়ে মানুষ পোড়ানো তাদের স্বভাব।’

সূত্র: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ