জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে শিশির মনির বলেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ইনশাআল্লাহ ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি […]
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে শিশির মনির বলেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ইনশাআল্লাহ ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না।”
এর আগে নির্বাচনের আগে ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে দলটির আমির ডা. আমির শফিকুর রহমান একই প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেন, “আগামীতে আমাদের কেউ যদি এমপি নির্বাচিত হন, তারা সরকারি প্লট গ্রহণ করবেন না এবং বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না।”
সেই অনুষ্ঠানে তিনি আরও বলেন, “যদি আল্লাহর ইচ্ছায় আমাদের বিরোধী দলে বসতে হয়, তাহলে সরকারকে আমরা আশ্বস্ত করছি—প্রতিটি মানবিক ও কল্যাণমূলক কাজে আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করব। তবে তারা যদি পুরোনো অনিয়মের পথে ফিরে যায়, প্রথমে ব্যক্তিগতভাবে সতর্ক করব। তাতেও সংশোধন না হলে, আগের মতোই জীবন বাজি রেখে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব।”
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ২৯৭টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, স্বতন্ত্র প্রার্থী ৭টি, জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস একটি করে আসন অর্জন করেছে।