মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সিনেটে একটি যৌথ রেজুলেশন উত্থাপন করেছেন কয়েকজন সিনেটর। তাদের অভিযোগ, এই যুদ্ধ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি দেশের অর্থনীতি ও সামরিক সক্ষমতার ওপরও বড় চাপ তৈরি করেছে। শনিবার (৮ আগস্ট) সিনেটর জন হিকেনলুপারের এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের মাধ্যমে এ উদ্যোগের কথা […]
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সিনেটে একটি যৌথ রেজুলেশন উত্থাপন করেছেন কয়েকজন সিনেটর। তাদের অভিযোগ, এই যুদ্ধ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি দেশের অর্থনীতি ও সামরিক সক্ষমতার ওপরও বড় চাপ তৈরি করেছে।
শনিবার (৮ আগস্ট) সিনেটর জন হিকেনলুপারের এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের মাধ্যমে এ উদ্যোগের কথা জানা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হিকেনলুপার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘অবৈধ ইরান যুদ্ধ’ বন্ধ করতেই তারা এই রেজুলেশন এনেছেন।
সিনেটর হিকেনলুপারের ভাষ্য অনুযায়ী, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে প্রাণহানির মুখোমুখি হয়েছে। একই সঙ্গে সংঘাতের প্রভাবে জ্বালানি তেল ও সারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।
তিনি আরও দাবি করেন, দীর্ঘ সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের মজুতও কমে এসেছে। এমন পরিস্থিতিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিবর্তে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান তিনি।
সিনেটরদের এই উদ্যোগ এমন এক সময়ে সামনে এলো, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিয়ে দেশটির অভ্যন্তরেও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। যুদ্ধের প্রয়োজনীয়তা, এর সাংবিধানিক ভিত্তি এবং যুক্তরাষ্ট্রের ওপর এর অর্থনৈতিক ও সামরিক প্রভাব নিয়ে আইনপ্রণেতাদের মধ্যে মতপার্থক্য রয়েছে।
রেজুলেশনটি সিনেটে কী ধরনের সমর্থন পাবে এবং এটি বাস্তবে মার্কিন সামরিক নীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে কি না, এখন সেটিই দেখার বিষয়।
সূত্র: আল জাজিরা