সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
৪:৪৮ পিএম, ৬ আগস্ট ২০২৬

ট্রাম্পের ইরান যুদ্ধের সিদ্ধান্তের বিপক্ষে বেশিরভাগ মার্কিনি: জরিপ

যুক্তরাষ্ট্রে পরিচালিত সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের বিরোধিতা করছেন অধিকাংশ মার্কিন নাগরিক। বিশ্লেষকদের মতে, যুদ্ধ ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে জনমতের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই জরিপ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান সমর্থকদের মধ্যেও ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে উল্লেখযোগ্য অসন্তোষ রয়েছে। জরিপে অংশ নেওয়া রিপাবলিকান ভোটারদের প্রায় ৬০ শতাংশই […]

ট্রাম্পের ইরান যুদ্ধের সিদ্ধান্তের বিপক্ষে বেশিরভাগ মার্কিনি: জরিপ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্রে পরিচালিত সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের বিরোধিতা করছেন অধিকাংশ মার্কিন নাগরিক। বিশ্লেষকদের মতে, যুদ্ধ ও জাতীয় নিরাপত্তা ইস্যুতে জনমতের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই জরিপ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান সমর্থকদের মধ্যেও ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে উল্লেখযোগ্য অসন্তোষ রয়েছে। জরিপে অংশ নেওয়া রিপাবলিকান ভোটারদের প্রায় ৬০ শতাংশই ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

একই জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়, যুদ্ধ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় কোন রাজনৈতিক দলকে তারা বেশি সক্ষম মনে করেন। ফলাফলে দেখা যায়, ৩৮ শতাংশ উত্তরদাতা এ ক্ষেত্রে ডেমোক্র্যাটদের এগিয়ে রেখেছেন, আর ৩৭ শতাংশ রিপাবলিকানদের ওপর আস্থা প্রকাশ করেছেন।

এর বিপরীতে ২০২৪ সালের একই ধরনের জরিপে জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলার প্রশ্নে রিপাবলিকানরা প্রায় ১০ শতাংশ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল। সর্বশেষ জরিপে সেই ব্যবধান পুরোপুরি বদলে যাওয়ায় রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

বিশ্লেষকদের মতে, জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে ভোটারদের মনোভাবের এই পরিবর্তন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে। বিশেষ করে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনকে সামনে রেখে এই ফলাফল প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকান পার্টির জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ