সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

উত্তর আমেরিকা
১২:০৯ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫

ট্রাম্প মামদানির বৈঠক, তিক্ততা ভুলে প্রশংসায় ভাসালেন একে অন্যকে

দি বাংলা ভয়েস ডেস্ক ঃ নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানী শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেয়র-ইলেক্ট জোহরান মামদানীকে একসময় “শতভাগ কমিউনিস্ট উন্মাদ” এবং “পুরোপুরি পাগল” বলে আখ্যা দিয়েছিলেন। অন্যদিকে, মামদানী ট্রাম্প প্রশাসনকে বলেছেন “স্বৈরাচারী” এবং নিজেকে বর্ণনা করেছিলেন “ডোনাল্ড ট্রাম্পের দুঃস্বপ্ন” হিসেবে।  মামদানীকে ঠেকাতে হেন […]

ট্রাম্প মামদানির বৈঠক, তিক্ততা ভুলে প্রশংসায় ভাসালেন একে অন্যকে
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক ঃ নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানী শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেয়র-ইলেক্ট জোহরান মামদানীকে একসময় “শতভাগ কমিউনিস্ট উন্মাদ” এবং “পুরোপুরি পাগল” বলে আখ্যা দিয়েছিলেন। অন্যদিকে, মামদানী ট্রাম্প প্রশাসনকে বলেছেন “স্বৈরাচারী” এবং নিজেকে বর্ণনা করেছিলেন “ডোনাল্ড ট্রাম্পের দুঃস্বপ্ন” হিসেবে। 

মামদানীকে ঠেকাতে হেন কোন প্রচেষ্টা নেই যে ট্রাম্প করেননি। নিজের দল রিপাবলিকান প্রার্থীকে ছুড়ে ফেলে সাবেক গভর্ণর এন্ড্রূ কুমোকে সমর্থন করেছেন প্রকাশ্যে। এমন বৈরিতার সময় পেরিয়ে ২১ নভেম্বর শুক্রবার ঠিক সেই দুইজনের আজ প্রথমবারের মতো দেখা হল।

নগর উন্নয়ন, অপরাধ দমন, খাদ্য নিরাপত্তা এবং আবাসন সংকটসহ একাধিক ইস্যুতে প্রায় এক ঘণ্টা আলোচনা হয়। বৈঠক শেষে ট্রাম্প ও মামদানীর হ্যান্ডশেক বিশেষ নজর কাড়ে। ট্রাম্প বলেন, নিউইয়র্ক আমেরিকার প্রাণ। শহরটিকে নিরাপদ ও বাসযোগ্য রাখতে ফেডারেল সরকার সহযোগিতা করবে। তিনি আরও জানান, নিউইয়র্কের সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ কমাতে সব ধরনের সহায়তা দেওয়া হবে। মামদানীকেও অভিনন্দন জানান প্রেসিডেন্ট। তাঁর ভাষায়, রাজনীতি যাই হোক, ভালো কাজ করলে তকমা বদলে যায়।

বৈঠক শেষে হোয়াইট হাউজের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প ও মেয়র-ইলেক্ট মামদানী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি খুব আত্মবিশ্বাসী—মামদানী দারুণভাবে কাজ করতে পারবেন।”
তিনি আরও বলেন, “আমরা তাকে সহায়তা করব, যাতে সবার স্বপ্ন বাস্তব হয়—একটি শক্তিশালী এবং খুব নিরাপদ নিউইয়র্ক গড়ে তোলার স্বপ্ন।” কথা বলার সময় মামদানী তার পাশেই দাঁড়িয়েছিলেন।

মামদানী বলেন, “প্রেসিডেন্টের প্রতি আমার যে বিষয়টি সবচেয়ে ভালো লেগেছে—আমাদের বৈঠকে মতভেদের জায়গাগুলোতে না গিয়ে, বরং আমরা যে নিউইয়র্কবাসীদের সেবা করতে চাই—সে অভিন্ন উদ্দেশ্যেই তিনি গুরুত্ব দিয়েছেন।”

ট্রাম্প বলেন, “আমি মনে করি তিনি কিছু রক্ষণশীল মানুষকে অবাক করে দেবেন।” পরবর্তীতে সাংবাদিকরা যখন মামদানীর সেই মন্তব্যের প্রসঙ্গ তোলেন—যে তিনি ট্রাম্পকে ফ্যাসিবাদের দিকে ঝুঁকছেন বলেছিলেন—ট্রাম্প তাতে বিরক্ত না হওয়ারই ইঙ্গিত দেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ