সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৯:০০ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫

ডি ককের ঝড়ো ব্যাটিংয়ে ভারতের উপর প্রোটিয়াদের পাল্টা আঘাত, সিরিজে সমতা

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে সাউথ আফ্রিকা। ভারতের বিপক্ষে ৫১ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে এইডেন মার্করামের দল। চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন পেসার ওটানেল বার্টম্যান। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং নেয় ভারত। ব্যাট হাতে শুরু […]

d cock
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে সাউথ আফ্রিকা। ভারতের বিপক্ষে ৫১ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে এইডেন মার্করামের দল। চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন পেসার ওটানেল বার্টম্যান।

নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং নেয় ভারত। ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রানের বিশাল সংগ্রহ গড়ে প্রোটিয়ারা।

সাউথ আফ্রিকার ইনিংসের কেন্দ্রবিন্দু ছিলেন উইকেটকিপার–ব্যাটার কুইন্টন ডি কক। শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ৪৬ বলের ঝড়ো ইনিংসে করেন ৯০ রান। তার ব্যাট থেকে আসে ৭টি ছক্কা ও ৫টি চার। প্রায় দুইশ স্ট্রাইক রেটে খেলার পর দুর্ভাগ্যজনকভাবে রানআউটে আউট হন তিনি।

দলের অন্য ব্যাটারদের মধ্যে ডনোভান ফেরেইরার ব্যাটে আসে ১৬ বলে ৩০ রান, অধিনায়ক মার্করাম করেন ২৯। ডেভিড মিলারের ব্যাটে ১২ বলে ২০ রান যোগ হয়। ভারতের বোলিং আক্রমণ এদিন ছিল সম্পূর্ণ ব্যর্থ—আর্শদীপ সিং ৪ ওভারে ৫৪ রান, বুমরাহ ৪৫ রান দেন কোনো উইকেট ছাড়াই। বরুণ চক্রবর্তী ২টি এবং অক্ষর প্যাটেল ১টি উইকেট নেন।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় ভারত। প্রথম ওভারে লুনগি এনগিদির বলে শূন্য রানে বিদায় নেন শুভমন গিল। দ্বিতীয় ওভারে মার্কো জানসেনের সুইংয়ে কাটা পড়েন অভিষেক শর্মা। চতুর্থ ওভারে একই বোলারের শিকার হয়ে মাত্র ৫ রানেই ফেরেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

চাপের মধ্যে একাই দলকে টেনে নেওয়ার চেষ্টা করেন তিলক ভার্মা। ৩৪ বলে ৬২ রানের লড়াকু ইনিংস খেললেও সঙ্গীর অভাবে সেটি জয়ের পথে যথেষ্ট হয়নি। জিতেশ শর্মা করেন ২৭, অক্ষর প্যাটেল ২১ এবং হার্দিক পান্ডিয়া করেন ২০ রান। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায় ভারত।

বোলারদের মধ্যে সেরা ছিলেন ওটানেল বার্টম্যান—তিনি ৪ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। জানসেন, সিমপালা ও এনগিদি নেন ২টি করে উইকেট।

সিরিজ এখন ১-১ সমতায়। সামনে বাকি ম্যাচগুলোতে উত্তেজনা আরও বাড়বে বলেই মনে হচ্ছে

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ