প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বিশেষ ভিডিওবার্তায় দেশের মানুষকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সচেতন ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। বুধবারের বার্তায় তিনি বলেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সবাই যদি সচেতন হয়, তবে নিজেকে এই রোগ থেকে রক্ষা করা সম্ভব।’ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এডিস মশার কামড়ে মানুষ এই রোগে আক্রান্ত […]
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বিশেষ ভিডিওবার্তায় দেশের মানুষকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সচেতন ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বুধবারের বার্তায় তিনি বলেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সবাই যদি সচেতন হয়, তবে নিজেকে এই রোগ থেকে রক্ষা করা সম্ভব।’ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এডিস মশার কামড়ে মানুষ এই রোগে আক্রান্ত হয়। তাই আগে থেকেই প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
প্রধানমন্ত্রী আরও বলেন, সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে, তবে যে কোনো সময়ে মানুষ আক্রান্ত হতে পারে। বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতেই এডিস মশা জন্মায়। তাই ড্রেন, ডোবা, নর্দমা, ফুলের টব, ড্রাম, বালতি বা পরিত্যক্ত টায়ারে পানি জমতে দেবেন না। পানির ট্যাংক ঢেকে রাখা এবং সপ্তাহে অন্তত একবার বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা জরুরি।
তিনি সবাইকে মনে করিয়ে দেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর। সরকার ১৪ মার্চ থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। জাতীয় সংসদ সদস্য ও স্থানীয় প্রতিনিধিদেরও আহ্বান জানানো হয়েছে, জনগণকে সঙ্গে নিয়ে শনিবারগুলোতে নিজেদের এলাকা পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের স্বাস্থ্যনীতির মূলমন্ত্র হলো প্রতিরোধই উত্তম চিকিৎসা। তাই ময়লা পানি জমতে দেবেন না, নিজেকে ও অন্যকে রক্ষা করুন।’