সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
২:১৮ পিএম, ৬ এপ্রিল ২০২৬

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান। নোটিশে হামের টিকাদান কর্মসূচিকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে স্থানান্তরের অভিযোগ তুলে ধরা হয়েছে। এ অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতা আছে—এমন দাবি করে ড. ইউনূসসহ সাবেক […]

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান।

নোটিশে হামের টিকাদান কর্মসূচিকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে স্থানান্তরের অভিযোগ তুলে ধরা হয়েছে। এ অভিযোগের সঙ্গে সংশ্লিষ্টতা আছে—এমন দাবি করে ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে তদন্ত চাওয়া হয়েছে।

লিগ্যাল নোটিশে ড. ইউনূস ও সাবেক সব উপদেষ্টাসহ মোট ২৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে, যাতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা দেশত্যাগ করতে না পারেন।

আইনজীবী এম আশরাফুল ইসলাম নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্য, “হামের মতো টিকাকরণ ব্যবস্থাকে রাষ্ট্রীয় কাঠামো থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই নোটিশ পাঠানো হয়েছে।”

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ