সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:৪১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকায় নতুন কর্মসূচি ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

রাজধানী ঢাকাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক ও সামাজিক প্রচারণা কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা–৮ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ‘ঢাকা আজাদি’ শিরোনামে এই উদ্যোগের মাধ্যমে নগরবাসীর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে মাঠপর্যায়ে আন্দোলন জোরদার করার কথা জানিয়েছেন তিনি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড […]

ঢাকায় নতুন কর্মসূচি ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

রাজধানী ঢাকাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক ও সামাজিক প্রচারণা কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা–৮ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ‘ঢাকা আজাদি’ শিরোনামে এই উদ্যোগের মাধ্যমে নগরবাসীর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে মাঠপর্যায়ে আন্দোলন জোরদার করার কথা জানিয়েছেন তিনি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে কর্মসূচিটির ঘোষণা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তিনি লেখেন, “আসছে আগামী প্রচারণা: ঢাকা আজাদি।”

পোস্টে তিনি জানান, এই কর্মসূচির আওতায় ঢাকার প্রতিটি ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের কথা শোনা হবে এবং স্থানীয় সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, “আমরা ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে যাব, মানুষের কথা শুনব, সমাজকে গুছিয়ে নেব এবং অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব।” তিনি আরও বলেন, “জেগে উঠবে ঢাকা—Dhaka will be Azad। বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য।”

এই কর্মসূচিকে আরও বিস্তৃত করতে তিনি ‘#DhakaAzadi’ হ্যাশট্যাগ ব্যবহার করেন এবং ‘Azadi Jatra – আজাদি যাত্রা’ অনুসরণের আহ্বান জানান।

দলের নেতারা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে রাজধানীতে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তরুণ ও সচেতন নাগরিকদের সম্পৃক্ততা বাড়বে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ