দি বাংলা ভয়েস ডেস্ক ঃ বুধবার যৌন হয়রানি ও নিপীড়ন মুক্ত ক্রিকেট বোর্ডের দাবিতে ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা মানববন্ধন করেছেন। ‘সম্মিলিত ক্রীড়াঙ্গন, বাংলাদেশ ক্রিকেট অঙ্গন ও বাংলাদেশ ক্রিকেট পরিবার’-এর ব্যানারে এই মানববন্ধন হয়। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন হয়। এতে অংশ নেওয়া ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা নারী ক্রিকেটসহ ক্রীড়াঙ্গনে যৌন […]
দি বাংলা ভয়েস ডেস্ক ঃ বুধবার যৌন হয়রানি ও নিপীড়ন মুক্ত ক্রিকেট বোর্ডের দাবিতে ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা মানববন্ধন করেছেন।
‘সম্মিলিত ক্রীড়াঙ্গন, বাংলাদেশ ক্রিকেট অঙ্গন ও বাংলাদেশ ক্রিকেট পরিবার’-এর ব্যানারে এই মানববন্ধন হয়।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন হয়।
এতে অংশ নেওয়া ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা নারী ক্রিকেটসহ ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবং অভিযোগ প্রমাণ সাপেক্ষে শাস্তি দাবি করেছেন। ক্রিকেটে যেন যৌন হয়রানি ও নিপীড়নের মতো ঘটনা না ঘটে সেই ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।
কিছুদিন আগে হয়রানির অভিযোগ করেন শ্যুটার তাসমায়াতি এমা আলী। তিনি মানববন্ধনে অংশ নেন। যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তারা যেন দল বা খেলোয়াড়দের কোন ধরনের পরিচালনায় না থাকেন সেই দাবি তোলেন তিনি।
এছাড়া ক্রীড়াঙ্গনে নারী নেতৃত্ব বাড়ানোর দাবি করেন বক্তরা। মেয়েদের খেলাধুলায় কোচ, ফিজিও, ম্যানেজার, ট্রেনার নারীদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার দাবি তোলা হয়।
সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে নারী দলের ক্রিকেটার জাহানারা আলম যৌন হয়রানির শিকার হওয়ার গুরুতর অভিযোগ এনেছেন। এরপর মুখ খুলেছেন আরও কয়েকজন নারী ক্রিকেটার। অন্য ক্রীড়াঙ্গনের নারীদের হয়রানির শিকার হওয়ার খবরও এসেছে সংবাদ মাধ্যমে।