দি বাংলা ভয়েস ডেস্ক: ১৬ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। রোববার রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দুর্বৃত্ত দ্রুত এসে ককটেল ছুড়ে পালিয়ে যায়। শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দুর্বৃত্ত দ্রুত […]
দি বাংলা ভয়েস ডেস্ক: ১৬ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। রোববার রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দুর্বৃত্ত দ্রুত এসে ককটেল ছুড়ে পালিয়ে যায়। শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দুর্বৃত্ত দ্রুত এসে ককটেল ছুড়ে পালিয়ে যায়। সেগুলো বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, আমরা ঘটনাস্থলে আছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে এরই মধ্যে কাজ শুরু হয়েছে।