সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১২:২৭ পিএম, ১৫ এপ্রিল ২০২৬

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে লড়ছেন এনসিপির ৩ আইনজীবী

আসন্ন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির তিন আইনজীবী। বুধবার জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও আধুনিক ঢাকা আইনজীবী সমিতি গড়ে তোলা এবং আইনজীবীদের অধিকার রক্ষার লক্ষ্য নিয়ে এনসিপির আইনজীবী সংগঠন […]

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে লড়ছেন এনসিপির ৩ আইনজীবী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আসন্ন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির তিন আইনজীবী। বুধবার জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও আধুনিক ঢাকা আইনজীবী সমিতি গড়ে তোলা এবং আইনজীবীদের অধিকার রক্ষার লক্ষ্য নিয়ে এনসিপির আইনজীবী সংগঠন ন্যাশনাল এলায়েন্সের তিন নেতা আইনজীবী ঐক্য পরিষদের সবুজ প্যানেল থেকে মনোনীত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

সবুজ প্যানেল থেকে নির্বাচনে লড়ছেন সহ-সাধারণ সম্পাদক পদে মো. মেহেদী হাসান ভুঁইয়া, সদস্য পদে বেলাল হোসাইন এবং মো. মহসীন রেজা।

নাহিদ ইসলাম বিজ্ঞ আইনজীবীদের কাছে ওই তিনজনসহ পুরো সবুজ প্যানেলকে দোয়া, সমর্থন, সহযোগিতা ও ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ