ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে ইশরাক লেখেন, “ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব, ইনশাআল্লাহ।” গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে […]
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে ইশরাক লেখেন, “ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব, ইনশাআল্লাহ।”
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা-৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ইশরাক হোসেন। তরুণ এই রাজনীতিবিদ সরাসরি নির্বাচনে জয়ী হয়ে দ্রুতই আলোচনায় আসেন।
নতুন মন্ত্রিসভা গঠনের পর তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় সংসদের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ইশরাক হোসেন নিজের রাজনৈতিক অবস্থান আরও সুসংহত করতে চাইছেন। ঢাকা দক্ষিণে মেয়র নির্বাচনে তার অংশগ্রহণ ভোটের মাঠে বাড়তি প্রতিযোগিতা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।