স্নাতক (সম্মান) পরীক্ষার পূর্ণ ফল করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ১২ শিক্ষার্থীকে দেয়া হয় এবারের অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার যার ভিতরে ছিলেন নারী শিক্ষার্থী। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দীক এবং নাট্য ব্যক্তিত্ব আলী যাকের। পুরস্কার পাওয়া নারী শিক্ষার্থী হলেন-জেনিনা ইসলাম আবীর, […]
স্নাতক (সম্মান) পরীক্ষার পূর্ণ ফল করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ১২ শিক্ষার্থীকে দেয়া হয় এবারের অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার যার ভিতরে ছিলেন নারী শিক্ষার্থী। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দীক এবং নাট্য ব্যক্তিত্ব আলী যাকের।
পুরস্কার পাওয়া নারী শিক্ষার্থী হলেন-
জেনিনা ইসলাম আবীর, নিশাত পারভেজ, নাজমা আক্তার, মৌসুমী খাতুন, ফারজানা সুলতানা,ফারহানা জেসমিন, মুসফিকা ইসলাম ও শরিফা উম্মে শিরিনা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।তার মৃত্যুর পর ২০০৬ সাল থেকে তারই পরিবার প্রতিবছর কৃতী শিক্ষার্থীদের এই পুরস্কার দিয়ে আসছে।
মূলত যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সম্মান পর্বের কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কারটি দেয়া হয়। পুরস্কারের চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে বিভাগের চেয়ারপার্সনসহ অতিথিরা এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে স্মরণ করেন প্রয়াত সিতারা পারভীনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারপার্সন ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মফিজুর রহমান সিতারা পারভীনের স্মৃতি চারণ করে বলেন, তার উপস্থিতি আমাদের মধ্যে এক ধরনের উদ্দীপনা সৃষ্টি করত। এদিকে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের স্বপ্ন দেখতে জানতে হবে। তাহলেই নিজের লক্ষ্যে তোমরা পৌঁছাতে পারবে। অধ্যাপক সিতারা পারভীন পুরস্কারে জন্য প্রথম স্থান অধিকারী জেনিনা ইসলাম আবির জানান, তিনি তার প্রয়াত শিক্ষিকার পরিবারের কাছে কৃতজ্ঞ। তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন এই শিক্ষিকাকে। কিছুটা আবেগাপ্লুত হয়ে তিনি পুরস্কার প্রাপ্তিতে নিজেকে গর্বিত মনে করেন । পুরস্কার প্রাপ্ত ও তৃতীয় স্থান অধিকারী আর এক নারী শিক্ষার্থী নাজমা আক্তার তার অনুভূতি
এভাবেই প্রকাশ করেন, ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হয়ে তিনি গর্বিত। তিনি কৃতজ্ঞ অধ্যাপক সিতারা পারভীন ম্যাডামের পরিবারের কাছে। তিনি নিজেকে সফল একজন শিক্ষার্থী বলে মনে করে উক্ত পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে। তিনিনা বলেন, এমন পুরস্কার শিক্ষার্থীদের এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর দেখতেন কৃতী শিক্ষার্থীদের এই পুরস্কার দেয়া হয়।
তারপর
তিনি কল্পনা করতে থাকেন তিনি এই পুরস্কার: অর্জন করবেন। তার স্বপ্ন তিনি সত্য করেছেন। কথাগুলো বলেন, পুরস্কার প্রাপ্ত আর এক শিক্ষার্থী নিশাত পারভেজ। তিনি এই পুরস্কারকে অনেক গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। তিনি তার শিক্ষা জীবনে এই অধ্যাপিকাকে না পাওয়াকে ব্যর্থতা বলে ধারণা করেন। তার পরের ব্যাচের শিক্ষার্থীদের বার্তা দেন, সকলের লক্ষ্য থাকা উচিত উক্ত পুরস্কার পাওয়ার। অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার সাধারণত প্রতিবছর ১০ জন কৃতী শিক্ষার্থীকে দেয়া হয়। তবে এবার কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সাংবাদিকতা বিভাগের ১২ জন শিক্ষার্থী।
পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা জানান, পরের আরো বাড়ানো হলে শিক্ষার্থীরা আরো অনুপ্রাণিত হবে। এছাড়া তারা বলেন, অনেক পরিবার আছে যারা এ বিভাগে পড়া সন্তানদের সমর্থন করেন না। যখন এমন কিছু প্রাপ্তির সম্ভাবনা থাকবে তখন ঐসব পরিবারের ভুল ভেঙে যাবে। তাদের সন্তানদের সাংবাদিকতায় পড়তে উৎসাহিত করবেন। এমন পুরস্কার নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে সব থেকে বেশি সম্ভাবনাময় নাজমা, নিশাত, মুসফিকা, শিরিনাদের মত অনেক মেয়ে স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্ন তা করে তুলবে। পুরস্কার বিতরণের অনুষ্ঠানে উপাচার্যের বক্ষবা অনুসরণ করে আরো অনেক শিক্ষ গর্বিত হবে। গর্বিত করবে বিশ্ববিদ্যালয়কে এবং অধ্যাপক সিতারা শারমীনের রেখে যাও অসমাপ্ত কাজগুলোর প্রতি আগ্রহী হবে কেউ কেউ পুরস্কারপ্রাপ্ত এসব যাত্রীদের মাঝে বেঁচে থাকবেন অধ্যাপক সিতারা পারর্তীন পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা সকলেই বলেন, এ প্রাপ্তি দেশের জন্য ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে আগামীতে।