সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১:২০ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫

ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে লড়বেন আসিফ মাহমুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্ট ও ভিডিওবার্তায় তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান। ভিডিওবার্তায় আসিফ মাহমুদ বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের সুযোগ এসেছে। নতুন বাংলাদেশ গঠনের পথ কঠিন […]

Asif Mahmud
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্ট ও ভিডিওবার্তায় তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান।

ভিডিওবার্তায় আসিফ মাহমুদ বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের সুযোগ এসেছে। নতুন বাংলাদেশ গঠনের পথ কঠিন হলেও তা অর্জন অসম্ভব নয়। তিনি বলেন, যুগের পর যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতির অবসান ঘটিয়ে জনগণের কল্যাণকেন্দ্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা এখন অত্যাবশ্যক।

তিনি আরও উল্লেখ করেন, এই লড়াই সহজ নয়। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধসহ আত্মত্যাগী মানুষদের আদর্শ তাকে অনুপ্রাণিত করে। তাদের ত্যাগকে সম্মান জানিয়ে তিনি দেশের পুনর্গঠন ও পুনর্বিনির্মাণের কাজে নিজেকে উৎসর্গ করতে চান।

গতকাল নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগের দিনই উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ ও ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম। এর পর থেকেই তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল।

তবে আজকের ঘোষণার মাধ্যমে আসিফ মাহমুদ স্পষ্ট করেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলের মনোনয়ন নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ