ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে ভোট গণনাকে কেন্দ্র করে ব্যাপক গণ্ডগোলের সৃষ্টি হয়েছে। সর্বশেষ প্রাপ্ত বেসরকারি তথ্যে জানা গেছে, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক জামায়াত সমর্থিত প্রার্থী মো. আব্দুল বাতেনের চেয়ে প্রায় ৩ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন। এই ফলাফলকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলার খবর পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে ভোট গণনাকে কেন্দ্র করে ব্যাপক গণ্ডগোলের সৃষ্টি হয়েছে। সর্বশেষ প্রাপ্ত বেসরকারি তথ্যে জানা গেছে, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক জামায়াত সমর্থিত প্রার্থী মো. আব্দুল বাতেনের চেয়ে প্রায় ৩ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন।
এই ফলাফলকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলার খবর পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে নির্বাচন কমিশন (ইসি) সাময়িকভাবে ওই আসনের ফলাফল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশের মতো ঢাকা-১৬ আসনের কেন্দ্রগুলোতেও একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে। বিস্তারিত তথ্য এলে জানানো হবে।