সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৩:৪১ অপরাহ্ন, ২৯ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এই আসনে তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচন করবেন। সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোটের পক্ষ থেকে ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র জমা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এর আগে […]

ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এই আসনে তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নির্বাচন করবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোটের পক্ষ থেকে ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র জমা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এর আগে তিনি ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করার জন্য এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ওই আসনে সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নির্বাচনী প্রচারণা চলছিল।

মনোনয়ন জমা দেওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শরিফ ওসমান হাদিসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “এই আসনে ছাত্রদল নেতা সাম্য হত্যাসহ একাধিক হত্যাকাণ্ড ঘটেছে। এটি যেন মৃত্যুর উপত্যকায় পরিণত হয়েছে। আমরা এখানে আর কোনো প্রাণহানি দেখতে চাই না।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ঢাকা-৮ আসনকে রাজধানীর সবচেয়ে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন।

দলের ভেতরে সাম্প্রতিক কিছু নেতার পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি এখন বাস্তবভিত্তিক রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। “বিএনপি বা জামায়াত—উভয় পক্ষের সাথেই আমাদের কিছু দ্বিমত রয়েছে, এবং আমরা সেই দ্বিমতকে শ্রদ্ধা করি। এটি কোনো আদর্শিক জোট নয়। সংস্কার, বিচার ও অর্থনৈতিক মুক্তিসহ কয়েকটি মৌলিক বিষয়ে একমত হয়েই এই জোট গঠিত হয়েছে,” বলেন তিনি।

জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলোর সঙ্গে গঠিত জোট প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই জোটের সরকার গঠনের সক্ষমতা রয়েছে। তবে সরকার গঠনের পর কে কোন দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। সময় হলে এসব বিষয় জনসমক্ষে স্পষ্ট করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ