সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আইন ও বিচার
২:৫১ অপরাহ্ন, ৬ এপ্রিল ২০২৬

তনু হত্যা মামলা: ১০ বছর পর তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় তদন্তের অগ্রগতি জানতে আদালত তদন্ত কর্মকর্তাকে তলব করেছে। মামলার দায়িত্বে থাকা পিবিআই-ঢাকার পরিদর্শক মো. তরিকুল ইসলাম-কে সোমবার (৬ এপ্রিল) আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দীর্ঘ ১০ বছরেও মামলার রহস্য উদ্ঘাটন না হওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে তদন্তের গতি নিয়ে। আদালত সম্প্রতি পিবিআইকে মামলার সর্বশেষ অবস্থা জানাতে […]

তনু হত্যা মামলা: ১০ বছর পর তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় তদন্তের অগ্রগতি জানতে আদালত তদন্ত কর্মকর্তাকে তলব করেছে। মামলার দায়িত্বে থাকা পিবিআই-ঢাকার পরিদর্শক মো. তরিকুল ইসলাম-কে সোমবার (৬ এপ্রিল) আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

দীর্ঘ ১০ বছরেও মামলার রহস্য উদ্ঘাটন না হওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে তদন্তের গতি নিয়ে। আদালত সম্প্রতি পিবিআইকে মামলার সর্বশেষ অবস্থা জানাতে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতেই তদন্ত কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে মো. তরিকুল ইসলাম বলেন, আদালত মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন। সে অনুযায়ী আজ তিনি তদন্তের বিভিন্ন দিক তুলে ধরবেন। তবে এখনই কোনো চার্জশিট বা চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে না।

এদিকে তনুর বাবা ও মামলার বাদী ইয়ার হোসেন আদালতের এই পদক্ষেপে কিছুটা আশার কথা জানালেও দীর্ঘ প্রতীক্ষায় হতাশাও প্রকাশ করেছেন। তিনি বলেন, মেয়ের হত্যার ১০ বছর পেরিয়ে গেলেও এখনো বিচার পাননি। বহুবার বিভিন্ন জায়গায় গিয়ে সাক্ষ্য দিলেও কোনো ফল মেলেনি। মৃত্যুর আগে মেয়ের হত্যার বিচার দেখে যেতে চান বলেও জানান তিনি।

ইয়ার হোসেন আরও বলেন, আদালত তদন্ত কর্মকর্তাকে তলব করায় তিনি আজ সশরীরে আদালতে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। পরদিন সেনানিবাসের পাওয়ার হাউস এলাকার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা হয়।

প্রথমে থানা-পুলিশ তদন্ত করলেও পরে মামলাটি ডিবি ও সিআইডির হাতে যায়। কিন্তু দৃশ্যমান অগ্রগতি না থাকায় ২০২০ সালের ২১ অক্টোবর মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। বর্তমানে এটি ষষ্ঠ তদন্ত কর্মকর্তার অধীনে রয়েছে। গত বছরের ৭ এপ্রিল পিবিআই সর্বশেষ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বাদীর বক্তব্য গ্রহণ করে।

দীর্ঘদিন ঝুলে থাকা এ মামলায় আদালতের তলবকে তনুর পরিবার ও সাধারণ মানুষ নতুন করে গুরুত্বের সঙ্গে দেখছে। এখন সবার নজর আদালতের পরবর্তী নির্দেশনার দিকে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ