সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

ইতিহাস ও ঐতিহ্য
৬:৩৯ পিএম, ১৮ জুলাই ২০২৬

তাজমহলের নিচে কি মন্দির ছিল? কী বলছে ইতিহাস

ভারতের ঐতিহাসিক স্থাপনা তাজমহলকে ঘিরে আবারও নতুন বিতর্ক তৈরি হয়েছে। তাজমহলের স্থানে আগে একটি হিন্দু মন্দির ছিল বলে দাবি করে জরিপের আবেদন জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে গেছেন এক বিজেপি নেতা। এ ঘটনায় কেন্দ্রীয় সরকার ও ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই)-কে নোটিশ দিয়েছে আদালত। আবেদনকারীর দাবি, তাজমহলের বেসমেন্টে এমন কিছু প্রমাণ থাকতে পারে, যা সেখানে একসময় একটি […]

তাজমহলের নিচে কি মন্দির ছিল? কী বলছে ইতিহাস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভারতের ঐতিহাসিক স্থাপনা তাজমহলকে ঘিরে আবারও নতুন বিতর্ক তৈরি হয়েছে। তাজমহলের স্থানে আগে একটি হিন্দু মন্দির ছিল বলে দাবি করে জরিপের আবেদন জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে গেছেন এক বিজেপি নেতা। এ ঘটনায় কেন্দ্রীয় সরকার ও ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ (এএসআই)-কে নোটিশ দিয়েছে আদালত।

আবেদনকারীর দাবি, তাজমহলের বেসমেন্টে এমন কিছু প্রমাণ থাকতে পারে, যা সেখানে একসময় একটি মন্দির ছিল—এমন ধারণাকে সমর্থন করে। এ কারণে পুরো স্থাপনায় বৈজ্ঞানিক জরিপ পরিচালনার অনুমতি চাওয়া হয়েছে।

এর আগে একই আবেদন এলাহাবাদের একটি জেলা আদালতে করা হলেও তা খারিজ হয়ে যায়। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়।

এলাহাবাদ হাইকোর্ট কেন্দ্রীয় সরকার ও এএসআইয়ের কাছে জানতে চেয়েছে, তাজমহলে জরিপ পরিচালনার বিষয়ে তাদের অবস্থান কী।

তবে ইতিহাসবিদদের মতে, তাজমহল নির্মাণ নিয়ে প্রতিষ্ঠিত ইতিহাসে এ ধরনের দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। তাদের ভাষ্য, ১৯৬৫ সালের আগে তাজমহলকে ঘিরে এ ধরনের বিতর্কের উল্লেখ পাওয়া যায় না এবং এর নির্মাণ-ইতিহাস সম্পর্কিত পর্যাপ্ত নথিপত্র সংরক্ষিত রয়েছে।

ইতিহাসবিদদের তথ্যমতে, ১৬৩১ সালে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের মৃত্যুর পর তার স্মৃতিতে আগ্রার যমুনা নদীর তীরে তাজমহল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। স্থাপনাটির জন্য নির্বাচিত জমিটি ছিল অম্বরের রাজা জয় সিংয়ের মালিকানাধীন। পরে সমমূল্যের অন্য জমির বিনিময়ে সেই জমি অধিগ্রহণ করা হয়।

সম্রাট শাহজাহানের শাসনামলের সরকারি ইতিহাসগ্রন্থ বাদশাহনামা অনুযায়ী, তাজমহলের নির্মাণকাজ ১৬৩২ সালে শুরু হয়। মূল স্থাপনার নির্মাণ ১৬৪৮ সালে সম্পন্ন হয় এবং পরবর্তী কয়েক বছরে অলংকরণ ও উদ্যানের কাজ শেষ করা হয়।

ইতিহাসবিদ ড. রুচিকা শর্মা বলেন, তাজমহলকে ঘিরে বিভিন্ন সময়ে নানা কিংবদন্তি ও দাবি প্রচলিত হলেও সেগুলোর অধিকাংশেরই ঐতিহাসিক ভিত্তি নেই। তার মতে, তাজমহল নির্মাণস্থলে আগে কোনো মন্দির ছিল—এমন দাবির পক্ষেও এখন পর্যন্ত নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি।

বর্তমানে আদালতের নোটিশের জবাবে কেন্দ্রীয় সরকার ও এএসআই কী অবস্থান নেয়, তার ওপর মামলার পরবর্তী কার্যক্রম নির্ভর করবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ