আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে অপসারণ করে তার স্থলে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার সলিসিটর মঞ্জুরুল হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নতুন চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার […]
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে অপসারণ করে তার স্থলে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার সলিসিটর মঞ্জুরুল হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নতুন চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের মর্যাদায় আইসিটির চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল।
তার নেতৃত্বে নির্বাচনের আগপর্যন্ত চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় মোট ২৪টি আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। বর্তমানে এসব মামলার বিচার কার্যক্রম ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ চলমান রয়েছে। এর মধ্যে তিনটি মামলার রায় ইতোমধ্যে ঘোষণা হয়েছে।
ঘোষিত রায়গুলোতে দণ্ডিত ২৬ জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ দুটি মামলার রায় এখনো অপেক্ষমাণ রয়েছে। এরই মধ্যে আগামী ৪ মার্চ রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় ঘোষণা করার দিন ধার্য রয়েছে।
এ ছাড়া আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলাগুলোর বিচারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান আছে। এসব মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ বিভিন্ন পর্যায়ের সাবেক সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিচারের মুখোমুখি হয়েছেন। পাশাপাশি আওয়ামী লীগের প্রভাবশালী বহু সাবেক এমপি ও মন্ত্রীও বর্তমানে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি হিসেবে বিচারাধীন রয়েছেন।