সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৯:২৯ পূর্বাহ্ন, ৩০ আগস্ট ২০২৫

তাসকিনের বোলিং তোপে ব্যাকফুটে নেদারল্যান্ডস

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। পাওয়ার প্লেতে নিয়ন্ত্রিত বোলিংয়ে অধিনায়কের সিদ্ধান্তের মান রেখেছেন বাংলাদেশের পেসাররা। যদিও ব্যাটিংয়ে নেমে ভালো শুরু কমলা-বাহিনীকে ভালো শুরু এনে দেওয়ার চেষ্টা করেছিলেন ম্যাক্স ও’ডোড। শরিফুলকে এক ওভারে ৩ চার এবং শেখ মেহেদীকে বিশাল এক ছক্কা হাঁকিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন […]

তাসকিনের বোলিং তোপে ব্যাকফুটে নেদারল্যান্ডস
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। পাওয়ার প্লেতে নিয়ন্ত্রিত বোলিংয়ে অধিনায়কের সিদ্ধান্তের মান রেখেছেন বাংলাদেশের পেসাররা।

যদিও ব্যাটিংয়ে নেমে ভালো শুরু কমলা-বাহিনীকে ভালো শুরু এনে দেওয়ার চেষ্টা করেছিলেন ম্যাক্স ও’ডোড। শরিফুলকে এক ওভারে ৩ চার এবং শেখ মেহেদীকে বিশাল এক ছক্কা হাঁকিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

তবে ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই দুরন্ত এই ডাচ ওপেনারকে সাজঘরের পথ চেনান তাসকিন আহমেদ। তার মিডল এবং লেগ স্টাম্প লাইনের বলে ক্যাচ তুলে দেন ও’ডোড। শর্ট কাভারে দাঁড়ানো জাকের আলী সহজ ক্যাচ তালুবন্দি করলে ২৩ রানেই থামতে হয় এই ডাচ ব্যাটারকে।

এরপর অন্য ওপেনার বিক্রমজিত সিংকেও (৪) নিজের শিকার বানান তাসকিন। তার খাটো লেংথের বল হাওয়ায় ভাসিয়ে খেলেন বিক্রমজিত, তবে লং অনে দাঁড়িয়ে থাকা পারভেজ ইমনকে ফাঁকি দিতে পারেননি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.১ ওভারে ২ উইকেটে ৩৮ রান তুলতে পেরেছে সফরকারী নেদারল্যান্ডস।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ