সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

খেলাধুলা
৮:০৫ পূর্বাহ্ন, ১৫ আগস্ট ২০২৫

তায়কোয়ান্দোর আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে ৩৬ পদক জয় বাংলাদেশের

অষ্টম হিরোজ তায়কোয়ান্দো আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ দুর্দান্ত সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। গত ৯-১০ আগস্ট থাইল্যান্ডের পাতায়ার ইস্টার্ন ন্যাশনাল স্পোর্টস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ২৭টি দেশের ৪ হাজারের বেশি প্রতিযোগীর সঙ্গে লড়াই করে মোট ৩৬টি পদক জয় করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এটি ছিল টি-১ (টিয়ার ১) র‍্যাংকিং টুর্নামেন্ট; যেখানে অংশ নেয় জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, জার্মানি, […]

তায়কোয়ান্দোর আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে ৩৬ পদক জয় বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

অষ্টম হিরোজ তায়কোয়ান্দো আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ দুর্দান্ত সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। গত ৯-১০ আগস্ট থাইল্যান্ডের পাতায়ার ইস্টার্ন ন্যাশনাল স্পোর্টস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ২৭টি দেশের ৪ হাজারের বেশি প্রতিযোগীর সঙ্গে লড়াই করে মোট ৩৬টি পদক জয় করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এটি ছিল টি-১ (টিয়ার ১) র‍্যাংকিং টুর্নামেন্ট; যেখানে অংশ নেয় জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, রাশিয়া, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের শীর্ষ তায়কোয়ান্দো দলগুলো।

২৯ সদস্যের বাংলাদেশ দল অসাধারণ দক্ষতা, শৃঙ্খলা ও স্পোর্টসম্যানশিপের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ১২টি স্বর্ণ, ৯টি রৌপ্য এবং ১৫টি ব্রোঞ্জ পদক জয় করে; যা বিদেশের মাটিতে দেশটির অন্যতম সেরা তায়কোয়ান্দো সাফল্য।

সবচেয়ে বেশি পদক জেতা ক্লাবের তালিকায় শীর্ষে রয়েছে বনানী তায়কোয়ান্দো ক্লাব। ক্লাবটি একাই জিতেছে ৮টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জসহ মোট ২০টি পদক। বিশেষ করে বয়সে ৬-৯ বছরের খুদে ‘টাইগার কাভস’রা এই সাফল্যের মূল কারিগর।

এবারের জাতীয় দলে এই ক্লাব ছাড়াও ডাইনামিক তায়কোয়ান্দো ক্লাব (মিরপুর-১০), চ্যাম্পিয়নস তায়কোয়ান্দো ক্লাব (ধানমন্ডি), বাংলাদেশ তায়কোয়ান্দো ট্রেনিং একাডেমি (উত্তরা) এবং তায়কোয়ান্দো ব্ল্যাক বেল্ট একাডেমির খেলোয়াড়েরা অংশ নেয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ