ঢাকা-৮, পঞ্চগড়-১ এবং দিনাজপুর-৫—এই তিনটি সংসদীয় আসনের ফলাফল পুনরায় পর্যালোচনার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন। রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এবারের নির্বাচনে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি ৬টি […]
ছবি: সংগৃহীত
ঢাকা-৮, পঞ্চগড়-১ এবং দিনাজপুর-৫—এই তিনটি সংসদীয় আসনের ফলাফল পুনরায় পর্যালোচনার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন।
রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এবারের নির্বাচনে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি ৬টি আসনে জয় অর্জন করেছে। এসব আসনে শাপলা কলি প্রতীকে মোট ২২ লাখ ৭০ হাজার ৩২টি ভোট পড়েছে, যা মোট প্রদত্ত ভোটের প্রায় সাড়ে তিন শতাংশ।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, উল্লিখিত তিনটি আসনে শুরুতে এনসিপির প্রার্থীরা এগিয়ে থাকলেও দীর্ঘ সময় ধরে ফল ঘোষণা বিলম্বিত করা হয়। পরে একাধিকবার ভোট গণনা এবং ফলাফলে সংশোধনের মাধ্যমে অল্প ব্যবধানে তাদের পরাজিত দেখানো হয়েছে। এসব অনিয়মের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আসনগুলোর ফল পুনর্গণনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে।