জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা মুনতাসির মাহমুদ জানিয়েছেন, তিনি নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম “তৃণমূল এনসিপি” গঠনের প্রস্তুতি নিচ্ছেন। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্যাগী ও দক্ষ নেতাকর্মীরা তার সঙ্গে যোগাযোগ করছেন। তাদের ইতিবাচক সাড়া পেলে তিনি আল্লাহর ওপর ভরসা রেখে উদ্যোগ নেওয়ার পরিকল্পনা […]
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা মুনতাসির মাহমুদ জানিয়েছেন, তিনি নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম “তৃণমূল এনসিপি” গঠনের প্রস্তুতি নিচ্ছেন।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্যাগী ও দক্ষ নেতাকর্মীরা তার সঙ্গে যোগাযোগ করছেন। তাদের ইতিবাচক সাড়া পেলে তিনি আল্লাহর ওপর ভরসা রেখে উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছেন বলেও জানান।
তার ভাষ্যে, এখনই নতুন এ রাজনৈতিক কাঠামো তৈরির উপযুক্ত সময় বলে তিনি মনে করছেন।