সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন প্রার্থীর নামের গেজেট প্রকাশের নথিতে স্বাক্ষর করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়। নির্বাচন কমিশনার আবদুর রহমানের মাছউদ স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করে বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের বিষয়ে সরকার […]
ছবি: সংগৃহীত
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন প্রার্থীর নামের গেজেট প্রকাশের নথিতে স্বাক্ষর করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়।
নির্বাচন কমিশনার আবদুর রহমানের মাছউদ স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করে বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের বিষয়ে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
ইসির দায়িত্বশীল সূত্র জানায়, গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শপথ অনুষ্ঠানের আয়োজনের জন্য সরকারকে অনুরোধ জানাবে নির্বাচন কমিশন। শিগগিরই এ সংক্রান্ত প্রক্রিয়া শুরু হবে।
সূত্র আরও জানায়, শনিবার অথবা চলতি সপ্তাহের মধ্যেই শপথ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। শপথ গ্রহণ শেষে রমজান মাসের শুরুতেই নতুন সংসদের কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।