দেশজুড়ে মার্কেট, শপিং মল ও দোকানপাট এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৬টা। রোববার (৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। ব্যবসায়ীদের অনুরোধের পর সরকার আগের সিদ্ধান্তে এক ঘণ্টার শিথিলতা আনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে […]
ছবি: সংগৃহীত
দেশজুড়ে মার্কেট, শপিং মল ও দোকানপাট এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৬টা।
রোববার (৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। ব্যবসায়ীদের অনুরোধের পর সরকার আগের সিদ্ধান্তে এক ঘণ্টার শিথিলতা আনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ব্যবসায়ীরা ব্যবসায়িক ক্ষতির কথা তুলে ধরে শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু রাখার আবেদন জানান। পরে প্রধানমন্ত্রী এতে সম্মতি দেন।
নতুন সময়সূচি শুধু দোকানপাটেই সীমাবদ্ধ থাকছে না। দেশের বিভিন্ন স্থানে চলমান ও আসন্ন মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সব বিলবোর্ডের আলো সন্ধ্যা ৭টার মধ্যেই বন্ধ করতে হবে। এ নির্দেশনা বাস্তবায়নে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।