সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৬:২৬ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে অভিনন্দন জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে আগাম অভিনন্দন জানিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি এই শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা দেন। পোস্টে জামায়াত আমির লিখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। তিনি আজ আমার আবাসিক কার্যালয়ে […]

দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে অভিনন্দন জামায়াত আমিরের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে আগাম অভিনন্দন জানিয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি এই শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা দেন।

পোস্টে জামায়াত আমির লিখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। তিনি আজ আমার আবাসিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। তার এই উপস্থিতিকে জাতীয় রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছি। আমি তার আগমনকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং আশা করি, এই সাক্ষাৎ সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন দিগন্ত উন্মোচন করবে।

তিনি আরও লেখেন, আমি এমন একটি বাংলাদেশ কল্পনা করি, যা হবে ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ইনসাফ ও ন্যায়বিচারের ভিত্তিতে গড়ে ওঠা। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১-দলীয় জোটের সঙ্গে একযোগে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র গঠনে অঙ্গীকারবদ্ধ, যা গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক শাসনের আলোকে পরিচালিত হবে।

ডা. শফিকুর রহমান বলেন, আলোচনাকালে তারেক রহমান আশ্বাস দিয়েছেন যে, নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো ধরনের হামলা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। আমি এই আশ্বাসকে সাধুবাদ জানাই এবং প্রত্যাশা করি, কোনো নাগরিক যেন ভীতি বা নিরাপত্তাহীনতার মধ্যে না থাকে।

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করা হবে। তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপসহীন থাকবো। জনকল্যাণমূলক কার্যক্রমে সরকারের পাশে থাকলেও যেখানে জবাবদিহিতা প্রয়োজন, সেখানে আমরা দৃঢ়ভাবে অবস্থান নেবো। আমাদের লক্ষ্য সংঘাত নয়, বরং সংশোধন; প্রতিবন্ধকতা সৃষ্টি নয়, বরং গঠনমূলক পর্যবেক্ষণ।

পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, দেশের মানুষ এমন একটি সংসদ প্রত্যাশা করে, যা ন্যায়বিচার ও নাগরিক অধিকার নিশ্চিত করবে এবং স্থিতিশীলতার সঙ্গে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ