সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

অর্থনীতি
৩:৫৯ অপরাহ্ন, ২৪ আগস্ট ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট বা গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ এখন ৩২ দশমিক ৬১ বিলিয়ন ডলার। সোমবার (২৪ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। […]

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট বা গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ এখন ৩২ দশমিক ৬১ বিলিয়ন ডলার।

সোমবার (২৪ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, কয়েক দিনের ব্যবধানে রিজার্ভে ধারাবাহিকভাবে বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০ আগস্ট দেশের নিজস্ব হিসাবে গ্রস রিজার্ভ ছিল ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। চার দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে ১২ কোটি ডলারের বেশি এবং বিপিএম-৬ হিসাবে বেড়েছে প্রায় ৮ কোটি ডলার।

এর আগে ১৮ আগস্ট গ্রস রিজার্ভ ছিল ৩৭ দশমিক ২৪ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। ১৩ আগস্ট গ্রস রিজার্ভ ছিল ৩৭ দশমিক ১১ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ হিসাবে ৩২ দশমিক ৩০ বিলিয়ন ডলার।

১২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৭ দশমিক ০৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ৩২ দশমিক ২৬ বিলিয়ন ডলার। এর আগে ৯ আগস্ট গ্রস রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৬৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ৩২ দশমিক ০৪ বিলিয়ন ডলার।

রিজার্ভ বৃদ্ধির এই ধারা আগস্টের শুরু থেকেই দেখা যাচ্ছে। ৪ আগস্ট দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৫৯ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ হিসাবে ছিল ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। এরও আগে ২ আগস্ট গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ হিসাবে ছিল ৩১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার।

সাম্প্রতিক সময়ে রিজার্ভ বৃদ্ধির ধারাবাহিকতায় বৈদেশিক খাতে কিছুটা স্বস্তি ফিরছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের তথ্যেও আগস্টজুড়ে মোট রিজার্ভ ও বিপিএম-৬—দুই হিসাবেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ