সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
১২:৪৮ অপরাহ্ন, ৫ ফেব্রুয়ারি ২০২৬

দেশের সরকার গড়বে জনগণই, কোনো বিদেশি আধিপত্য মেনে নেওয়া হবে না

বাংলাদেশের সরকার কে গঠন করবে, সেই সিদ্ধান্ত এ দেশের জনগণই নেবে—কোনো বিদেশি হস্তক্ষেপ বা আধিপত্য বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না। বৃহস্পতিবার কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপ এলাকায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি […]

দেশের সরকার গড়বে জনগণই, কোনো বিদেশি আধিপত্য মেনে নেওয়া হবে না

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশের সরকার কে গঠন করবে, সেই সিদ্ধান্ত এ দেশের জনগণই নেবে—কোনো বিদেশি হস্তক্ষেপ বা আধিপত্য বরদাশত করা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না।

বৃহস্পতিবার কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপ এলাকায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর যারা নতুন করে চাঁদাবাজি, জমি দখল ও ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের পথে হাঁটছে, তারাই আজ দেশের নতুন জালেমে পরিণত হয়েছে। এসব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দিন হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি।

তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের লড়াই নয়; এটি পুরো বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের সংগ্রাম। আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, দুর্নীতি ও লুটপাটের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি।

জনসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জাতির স্বার্থে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য। নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্র হলে জনগণ তা প্রতিহত করবে।

সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দৃঢ় ও নিরপেক্ষ ভূমিকা রেখে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করতে হবে।

তাহের আরও বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি নতুন ও গুণগত বাংলাদেশ গড়ার পথে ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশের স্বাধীনতা, উন্নয়ন ও জাতীয় পরিবর্তনের প্রশ্নে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।

সমাবেশে বক্তারা উপস্থিত জনসাধারণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নতুন বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করেন।

শেষে কক্সবাজার-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচিত হলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং ফেরি ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ