জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও ইসলাম রক্ষায় “মৃত্যু পর্যন্ত যুদ্ধ” চালিয়ে যাবেন তারা। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় কবি কাজী নজরুল ও শহীদ ওসমান হাদির মাজার প্রাঙ্গণে সীমান্ত হত্যা প্রতিবাদী সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “আমাদের স্পষ্ট বার্তা, যারা ইসলামপ্রিয় মানুষ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, […]
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও ইসলাম রক্ষায় “মৃত্যু পর্যন্ত যুদ্ধ” চালিয়ে যাবেন তারা।
শুক্রবার জুমার নামাজের পর জাতীয় কবি কাজী নজরুল ও শহীদ ওসমান হাদির মাজার প্রাঙ্গণে সীমান্ত হত্যা প্রতিবাদী সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমাদের স্পষ্ট বার্তা, যারা ইসলামপ্রিয় মানুষ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, তাদের নিয়েই আগামীতে বাংলাদেশের রক্ষার আন্দোলন চালিয়ে যাব।”
জাতীয়তাবাদী শক্তির উদ্দেশে তিনি বলেন, “আপনারা জাতীয়তাবাদী হতে চাইলে প্রথমে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে সীমান্তের মানুষদের রক্ষা করতে হবে।”