সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বাংলাদেশ
৪:০২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬

দেশে ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

দেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ১২ নভেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে মোট সাত ধাপে এ নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। নির্বাচন কমিশনার সানাউল্লাহ […]

দেশে ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দেশে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ১২ নভেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে মোট সাত ধাপে এ নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, প্রাথমিক কর্মপরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপের ভোট হবে ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর এবং চতুর্থ ধাপের ভোট হবে আগামী বছরের ১৭ জানুয়ারি।

এরপর পঞ্চম ধাপের ভোটগ্রহণ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট হবে ২৭ মে।

প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের দীর্ঘ এই প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, এসব সিদ্ধান্ত এখনো কমিশনের প্রাথমিক পর্যায়ের সিদ্ধান্ত।

নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা করবে নির্বাচন কমিশন। কমিশনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পুরো কর্মপরিকল্পনার তৃতীয় ধাপে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসবে ইসি।

স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে ভোটের ধাপ, সময়সূচি ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়গুলো নিয়ে পরবর্তী সময়ে কমিশন আরও বিস্তারিত সিদ্ধান্ত জানাবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ