সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৪:৫৯ পিএম, ৪ এপ্রিল ২০২৬

দ্রুততম সময়ে কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি

দ্রুততম সময়ে কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকারি দল বিএনপি দ্রুততম সময়ের মধ্যে দলীয় কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে বিষয়টি জানান দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলকে আরও […]

দ্রুততম সময়ে কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

দ্রুততম সময়ে কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি

সরকারি দল বিএনপি দ্রুততম সময়ের মধ্যে দলীয় কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে বিষয়টি জানান দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দলকে আরও সুসংগঠিত করতেই শিগগির কাউন্সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাউন্সিলের তারিখ ও প্রস্তুতি নিয়ে দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, বৈঠকে জ্বালানি পরিস্থিতি, হামের প্রাদুর্ভাব এবং সরকারের ৪৭ দিনের সার্বিক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

শনিবারের এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর কাউন্সিলের মাধ্যমে নতুন নির্বাহী কমিটি গঠনের বাধ্যবাধকতা রয়েছে। তবে দলটির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ। এরপর দীর্ঘ সময় রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন জটিলতার কারণে আর কাউন্সিল আয়োজন করা সম্ভব হয়নি।

ঐতিহাসিকভাবে, ১৯৭৮ সালের ১ মার্চ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তার আগের বছর ঘোষিত ১৯ দফা কর্মসূচির ভিত্তিতেই দলটির সাংগঠনিক কাঠামো গড়ে ওঠে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ