সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

রাজনীতি
৪:১৩ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৬

নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই এনসিপি জনগণের কাছে এসেছে। তিনি বলেন, এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে যেখানে কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষসহ সব নাগরিক সমান অধিকার ও মর্যাদা ভোগ করবেন। মঙ্গলবার বিকেলে বাগেরহাটের চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা […]

নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না: হাসনাত আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই এনসিপি জনগণের কাছে এসেছে। তিনি বলেন, এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে যেখানে কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষসহ সব নাগরিক সমান অধিকার ও মর্যাদা ভোগ করবেন।

মঙ্গলবার বিকেলে বাগেরহাটের চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভা’-য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্র-জনতার আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। সেই সংগ্রামের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণে জাতীয় নাগরিক পার্টি কাজ করছে। তার ভাষায়, “নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না।”

তিনি বলেন, নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চায়।

নিজেদের রাজনৈতিক যাত্রার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমরা তরুণ। আমাদের ভুল হতে পারে। আপনারা সেই ভুল ধরিয়ে দেবেন। জনগণের পরামর্শ নিয়েই আমরা সামনে এগোতে চাই।”

তিনি আরও বলেন, বর্তমানে জাতীয় সংসদে এনসিপির ছয়জন সদস্য জনগণের দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরছেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করার লক্ষ্য নিয়ে দলটি এগিয়ে যাচ্ছে।

বিএনপির উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। তিনি দ্রুত জুলাই সনদ কার্যকর করে গণভোটে জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান।

শেখ পরিবার প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে এবং সেই সিদ্ধান্তের প্রতি সম্মান জানানো উচিত।

সভায় চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির চেয়ারম্যান পদপ্রার্থী ইসতিয়াক হোসেন জামিকে পরিচয় করিয়ে দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের আগামী উপজেলা নির্বাচনে জামির পক্ষে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এনসিপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করা হয়।

চিতলমারী উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েলের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী রফিকুল ইসলাম কাকা মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু।

এছাড়া বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় সদস্য মহিউদ্দিন রনি, ছাত্র শক্তির আহ্বায়ক জাহীদ হাসান, নারী শক্তির নেত্রী আজবীন আরবিন নওশিন এবং বাগেরহাট জেলা এনসিপির সভাপতি মোর্শেদ আনোয়ার সোহেলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

পথসভা শেষে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে একটি ‘জুলাই পদযাত্রা’ বের করা হয়। পদযাত্রাটি চিতলমারী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ