শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শুভেচ্ছা ও কুশল […]
ছবি: সংগৃহীত
শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।
শপথ শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক দেশি ও বিদেশি অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এবারের শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়, যেখানে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।